Search Course
Search through all lessons and sections in this course
Searching...
No results found
No matches for ""
Try different keywords or check your spelling
পরিচর্যা কাজে নেতৃত্বদান
Course Description
এই কোর্সটি মূলত মিনিস্ট্রি, অর্থাৎ পরিচর্যা কাজের সঙ্গে যুক্ত খ্রিষ্টীয় লিডারদের জন্য তৈরি করা হয়েছে, তবে এটি এমন নীতিগুলি ব্যবহার করে যা যেকোনো নেতৃত্বের ভূমিকার ক্ষেত্রে প্রযোজ্য। এটি দেখায় যে কেন নেতৃত্বদানের ভিত্তি হল প্রত্যয় বা দৃঢ় বিশ্বাস। একজন সম্ভাবনাময় লিডার কোনো অফিসিয়াল পদে আসার আগে কীভাবে তার সক্ষমতা এবং চরিত্র বিকাশ করতে হয় এবং তার প্রভাব বৃদ্ধি করতে হয় তা শিখবে। লিডাররা শিখবে কীভাবে মূল্যবোধ আবিষ্কার, উদ্দেশ্য উপলব্ধি, দর্শন বা দূরদৃষ্টি ভাগ, লক্ষ্য নির্ধারণ, কৌশল পরিকল্পনা, পদক্ষেপ গ্রহণ এবং অর্জনের অভিজ্ঞতা লাভ করার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সংগঠনগুলিকে পরিচালনা করতে হয়।
Introduction
কোর্সের উদ্দেশ্যমূহ
১। নেতৃত্বদানকে ব্যক্তিগত প্রভাব হিসেবে সংজ্ঞায়িত করা।
২। নেতৃত্বদানের ভিত্তি হিসেবে প্রত্যয় বা দৃঢ় বিশ্বাসকে স্বীকৃতি দেওয়া।
৩। লিডারদের জন্য বাইবেলভিত্তিক যোগ্যতাগুলি শেখা।
৪। নেতৃত্বাধীন লোকেদের স্বার্থে নেতৃত্ব দেওয়া।
৫। সাফল্যের জন্য ব্যক্তিগত অগ্রাধিকারগুলিকে চালনা করা।
৬। একটি লক্ষ্যে সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ হতে মানুষকে অনুপ্রাণিত করা।
৭। একটি টীমকে বিকশিত এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা।
৮। একটি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, লক্ষ্য এবং কৌশল পরিকল্পনা করা।
৯। নেতৃত্বদানের উপর সাংস্কৃতিক দৃষ্টিকোণগুলি বোঝা।
১০। কথা বলা, সময়, অর্থ এবং পোশাক সম্পর্কিত নীতিগুলি প্রয়োগ করা।
ক্লাস লিডারদের জন্য নির্দেশিকাসমূহ
আলোচনার প্রশ্নসমূহ এবং ক্লাসের অ্যাক্টিভিটিসমূহ অ্যারো বুলেট পয়েন্ট ► দিয়ে চিহ্নিত করা হয়েছে। আলোচনামূলক প্রশ্নগুলির জন্য, ক্লাস লিডার প্রশ্নটি জিজ্ঞাসা করবেন এবং শিক্ষার্থীদেরকে উত্তর আলোচনা করার জন্য পর্যাপ্ত সময় দেবেন। যদি বেশিরভাগ ক্ষেত্রে একই শিক্ষার্থী প্রথমে উত্তর দিয়ে থাকে, বা যদি কোনো শিক্ষার্থী কথাই না বলে, তাহলে সেক্ষেত্রে লিডার সরাসরি কাউকে প্রশ্ন করতে পারেন: “পরম, এই প্রশ্নটির জন্য তোমার উত্তর কী?”
এই কোর্সে বহু শাস্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। যে প্যাসেজগুলি ক্লাসে জোরে পড়তে হবে সেগুলি অ্যারো বুলেট পয়েন্ট ► দিয়ে চিহ্নিত করা হয়েছে। কোনো শিক্ষার্থীকে পুরো গ্রুপের জন্য এগুলি পাঠ করতে বলুন। কিছু ক্ষেত্রে, পাঠ্যের মধ্যে শাস্ত্রের রেফারেন্সগুলি বন্ধনীর মধ্যে দেওয়া হয়েছে। যেমন: (১ করিন্থীয় ১২:১৫)। এই রেফারেন্সগুলি পাঠ্যের মধ্যে থাকা বিবৃতিগুলির সহায়ক। বন্ধনীর মধ্যে থাকা প্যাসেজ বা অংশগুলি পাঠ সবসময়ের জন্য আবশ্যিক নয়।
কিছু কিছু পৃষ্ঠায় ইতিহাসের লিডারদের উদ্ধৃতি দেওয়া আছে। যখন ক্লাসে কোনো উদ্ধৃতি আসবে, তখন ক্লাস লিডার একজন শিক্ষার্থীকে উক্তিটি পড়তে এবং ব্যাখ্যা করতে বলতে পারেন। এই লিডাররা যা করেছেন এবং যা শিখিয়েছেন তার সবকিছুর সাথে আমাদের একমত হতে হবে এমন নয়, তবে আমরা তাদের উদাহরণ থেকে শিখতে পারি।
প্রতিটি পাঠ অ্যাসাইনমেন্ট দিয়ে শেষ হয়েছে। অ্যাসাইনমেন্টগুলি পাঠ শেষ হওয়ার পরেই সম্পূর্ণ করা উচিত এবং পরবর্তী পাঠের সময়ে ক্লাস লিডারকে রিপোর্ট করতে হবে। যদি কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ না করে, তবে সে সেগুলি পরে সম্পূর্ণ করতে পারবে। তবে, লিডার অবশ্যই শিক্ষার্থীদের সময়সূচী পালন করতে উত্সাহিত করবেন যাতে তারা ক্লাস থেকে আরো শিখতে পারে। প্রতিটি পাঠের ৩ নং অ্যাসাইনমেন্ট হল পাঠের নির্দিষ্ট বিষয়গুলি মুখস্থ করা।
প্রতিটি ক্লাস সেশনের শুরুতে:
ক্লাস লিডার আগের পাঠের লিখিত অ্যাসাইনমেন্টগুলি সংগ্রহ করবেন। লিডার ১ নং অ্যাসাইনমেন্টের জন্য লেখা কিছু প্যাসেজ ক্লাসে আলোচনার জন্য বেছে নিতে পারেন।
প্রত্যেক শিক্ষার্থীকে পূর্ববর্তী পাঠের ৩ নং অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু মুখস্থ করে লিখতে হবে। এরপর ক্লাসের মুখস্থ করা এই বিবৃতিগুলি সংক্ষেপে আলোচনা করা উচিত, যাতে নিশ্চিত করা যায় যে সবাই এগুলোর তাৎপর্য বুঝতে পারছে।
যদি কোনো শিক্ষার্থী Shepherds Global Classroom থেকে একটি সার্টিফিকেট অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই ক্লাস সেশনগুলিতে উপস্থিত থাকতে হবে এবং অ্যাসাইনমেন্টগুলি সম্পূর্ণ করতে হবে। কোর্সের শেষে সম্পূর্ণ অ্যাসাইমেন্ট রেকর্ড রাখার জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে।
এই কোর্সটির অন্যতম উদ্দেশ্য হল শিক্ষার্থীদেরকে শিক্ষক হওয়ার জন্য প্রস্তুত করা। ক্লাস লিডারের শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার দক্ষতা বিকাশের সুযোগ দেওয়া উচিত। উদাহরণস্বরূপ, ক্লাস লিডার মাঝে মাঝে একজন শিক্ষার্থীকে ক্লাসে পাঠের একটি ছোট অংশ শেখাতে দেবেন।
১৭ নং পাঠের পর একটি সারমন দেওয়া হয়েছে। নেতৃত্বদান সম্পর্কে এই সারমনটি কোর্স চলাকালীন যেকোনো সময় ব্যবহার করা যেতে পারে এবং মন্ডলীতে প্রচার করা যেতে পারে, অথবা নেতৃত্বদানকারী লিডারশিপ টিমগুলিকে শেখানো যেতে পারে।
Shepherds Global Classroom বিশ্বব্যাপী ক্রমবর্ধমান খ্রিষ্টীয় নেতাদের পাঠ্যক্রম প্রদান করে খ্রিষ্টের দেহকে সজ্জিত করার জন্য বিদ্যমান। আমাদের লক্ষ্য হল বিশ্বের প্রতিটি দেশে আধ্যাত্মিক প্রশিক্ষকদের হাতে ২০টি কোর্সের পাঠ্যসূচি তুলে দিয়ে দেশীয় প্রশিক্ষণ কর্মসূচিকে বহুগুণে বৃদ্ধি করা।
এই কোর্সটি বিনামূল্যে ডাউনলোডের করা যেতে পারে: https://shepherdsglobal.org/courses/
প্রধান লেখক: Dr. Stephen K. Gibson (ডঃ স্টিফেন কে গিবসন )
কপিরাইট © ২০২৪ Shepherds Global Classroom
ইংরেজি তৃতীয় সংস্করণ থেকে বাংলায় অনুবাদ করেছেন স্নেহা ঘোষ এবং সম্পাদনা করেছেন ডঃ অরুণ কুমার সরকার।
সর্বস্বত্ব সংরক্ষিত
তৃতীয় পক্ষের উপকরণগুলি তাদের নিজ নিজ মালিকের কপিরাইট এবং বিভিন্ন লাইসেন্সের অধীনে শেয়ার করা হয়েছে।
শাস্ত্র উদ্ধৃতিগুলি পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ থেকে নেওয়া হয়েছে © ২০১৯ Biblica, Inc. বিশ্বব্যাপী গ্রন্থস্বত্ব সংরক্ষিত।
অনুমতি বিজ্ঞপ্তি:
এই কোর্সটি নিম্নলিখিত নির্দেশিকার অধীনে প্রিন্ট এবং ডিজিটাল ফরম্যাটে অবাধে মুদ্রিত এবং বিতরণ করা যেতে পারে: (১) কোর্সের বিষয়বস্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না; (২) মুনাফার জন্য কপি বিক্রি করা যাবে না; (৩) শিক্ষা প্রতিষ্ঠানগুলি টিউশন ফি নিলেও এই কোর্সটি ব্যবহার/কপি করতে পারবে; এবং (৪) Shepherds Global Classroom -এর অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোর্সটি অনুবাদ করা যাবে না।
Ready to Start Learning?
Choose a lesson to begin your journey through this course.
Ministry Leadership
17 lessons · বাংলা
Print Course
Request Submitted!
Your print request has been recorded. Your download should begin shortly.
Download Print-Ready FileFree to print for ministry use. No changes to content, no profit sales.
SGC exists to equip rising Christian leaders around the world by providing free, high-quality theological resources. We gladly grant permission for you to print and distribute our courses under these simple guidelines:
- No Changes – Course content must not be altered in any way.
- No Profit Sales – Printed copies may not be sold for profit.
- Free Use for Ministry – Churches, schools, and other training ministries may freely print and distribute copies—even if they charge tuition.
- No Unauthorized Translations – Please contact us before translating any course into another language.
All materials remain the copyrighted property of Shepherds Global Classroom.
Questions? info@shepherdsglobal.org
Order Physical Course
পরিচর্যা কাজে নেতৃত্বদান
Total
$29.00Added to Cart!
Download Course
By submitting your contact info, you agree to receive occasional email updates about this ministry.
Additional Files
Audio Course Downloads
পরিচর্যা কাজে নেতৃত্বদান
Download audio files for offline listening
No audio files are available for this course yet.
Check back soon or visit our audio courses page.
Share This Course
পরিচর্যা কাজে নেতৃত্বদান
Share this free course with others