স্কোরবোর্ড
যেকোনো পেশাদার ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন, একটা বড়ো স্কোরবোর্ড এমন জায়গায় রাখা হয় যাতে সবাই সেটি দেখতে পায়। দর্শকরা জানতে চায় যে একটি টিম কেমন খেলছে, কিন্তু স্কোরবোর্ড কোচ এবং টিমে সদস্যদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
► খেলা চলাকালীন কোচ এবং খেলোয়াড়দের কাছে স্কোর জানা গুরুত্বপূর্ণ কেন?
খেলাটি কেমন চলছে তা বোঝার জন্য, একটি কৌশলের কার্যকারিতা মূল্যায়ন করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিছু রদ-বদলের জন্য, এবং জেতার জন্য স্কোরবোর্ড গুরুত্বপূর্ণ।[1]
একজন লিডারকে অবশ্যই তার নেতৃত্বাধীন লোকেদেরকে এবং তার উপরে কর্তৃত্বের পদে থাকা ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানের “স্কোর” ব্যাখ্যা করতে হবে।
বহু প্রতিষ্ঠানে, লিডারের কর্মক্ষমতা মূল্যায়ন করার জন্য কোনো প্রতিষ্ঠিত সিস্টেম নেই। লিডারের কী করা উচিত সে সম্পর্কে প্রত্যেকেরই নিজস্ব ধারণা রয়েছে। লিডারের তার নিজের কর্মক্ষমতা মূল্যায়ন করতে এবং তা ব্যাখ্যা করতে সক্ষম হওয়া প্রয়োজন, বিশেষত তাদের কাছে যারা তার জন্য বিভিন্ন প্রয়োজনীয়তা নির্ধারণ করে।
লিডারকে অবশ্যই তার নেতৃত্বাধীন লোকেদের কর্মক্ষমতা মূল্যায়ন এবং সংশোধন করতেও সক্ষম হতে হবে। তাকে এমনভাবে এটি করতে হবে যাতে সেটি তাদের নিরুৎসাহিত না করে বা তাদের উপর থেকে তার প্রভাবকে হ্রাস না করে।
► একজন লিডার যদি তার লোকেদের অনুভূতির কথা চিন্তা না করেই তাদেরকে সংশোধন করেন, তাহলে কী হবে?