ভূমিকা
► নিচের বিবৃতিটি নিয়ে আলোচনা করুন। এটির অর্থ কী? এটি কি সত্যি? কেন এটি গুরুত্বপূর্ণ?
আজ পর্যন্ত কোনো ব্যক্তিই কোনো কাজ একা করে উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি।
► একটি টিম বা দল কী?
একটি টিম বা দল কেবল একদল অনুসরণকারী নয়। একটি টিম হলো একটি গ্রুপ বা গোষ্ঠী যা একটি বড়ো উদ্দেশ্য, সমান মূল্যবোধ, সহযোগিতা, এবং গৃহিত নেতৃত্ব দ্বারা ঐক্যবদ্ধ।
ভাবতে শুরু করুন যে আপনার টিম কে বা কারা রয়েছে? টিম সমগ্র মন্ডলী নয়। টিম কেবল পদাধিকারী ব্যক্তিদের নিয়ে নয়।