Type at least 2 characters to search
No results found for ""
Courses
Lessons
navigate open
See all results →
খ্রিষ্টীয় উপাসনার ভূমিকা

খ্রিষ্টীয় উপাসনার ভূমিকা

Search Course

Type at least 3 characters to search

Search through all lessons and sections in this course

Searching...

No results found

No matches for ""

Try different keywords or check your spelling

results found

খ্রিষ্টীয় উপাসনার ভূমিকা

Lead Writer: Randall McElwain

Course Description

এই কোর্সটি উপাসনার প্রাথমিক নীতিগুলিকে তুলে ধরেছে।

What You'll Learn

উপাসনার সংজ্ঞা
ঈশ্বর এবং উপাসনাকারী
পুরাতন নিয়মে উপাসনা
নতুন নিয়মে উপাসনা
মন্ডলীর ইতিহাসে উপাসনা
উপাসনায় সঙ্গীত
উপাসনায় শাস্ত্র এবং প্রার্থনা
উপাসনা পরিকল্পনা এবং নেতৃত্বদান
অন্যান্য প্রশ্নসমূহ
উপাসনার জীবনধারা

Course Objectives

লক্ষ্যগুলো প্রতি পাঠে তালিকাভুক্ত আছে।

Introduction

এই কোর্সটি উপাসনার প্রাথমিক নীতিগুলিকে তুলে ধরেছে।

যদি একটি গ্রুপ হিসেবে স্টাডি করেন, তাহলে আপনি পালা করে মেটেরিয়ালটি পড়তে পারেন। ক্লাসে আলোচনার জন্য আপনাকে পমাঝে মাঝে থামতে হবে। ক্লাস লিডার হিসেবে, আপনার দায়িত্ব হল অধ্যয়ন করা বিষয়বস্তু থেকে আলোচনা যেন দূরে সরে না যায় তা নিশ্চিত করা। প্রতিটি আলোচনাকালের জন্য একটি সময় সীমা থাকলে তা সহায়ক হবে।

আলোচনামূলক প্রশ্ন এবং ক্লাসের অ্যাক্টিভিটিসমূহ অ্যারো বুলেট পয়েন্ট ► দিয়ে চিহ্নিত করা হয়েছে।

যখনই আপনি কোনো প্রশ্ন দেখবেন, শিক্ষার্থীদেরকে উত্তর আলোচনা করতে দিন। নিশ্চিত করার চেষ্টা করুন যে ক্লাসের প্রত্যেক শিক্ষার্থীই আলোচনায় অংশগ্রহণ করছে। যদি প্রয়োজন হয়, আপনি শিক্ষার্থীদেরকে তাদের নাম উল্লেখ করে ডাকতে পারেন।

সমগ্র কোর্সটি জুড়ে, ক্লাসে করার মতো বিভিন্ন অ্যাক্টিভিটি এবং অ্যাসাইনমেন্ট আছে যা নির্দিষ্ট শর্ত পূরণ করে এমন স্তোত্রগীত (হিমস্‌) এবং কোরাস খুঁজে বের করাকে অন্তর্ভুক্র করে। এই অ্যাক্টিভিটিগুলির লক্ষ্য হলো আপনি যে সভাগুলি পরিচালনা করেন সেগুলির জন্য উপাসনার গানগুলি নির্বাচন করতে আপনাকে দক্ষ করে তোলা।

যদি ছাপানো গানের (হিমস্ বুক) বই আপনার ভাষায় উপলব্ধ থাকে, আপনি সেগুলি ব্যবহার করতে পারেন। https://worshipleaderapp.com/ ওয়েবসাইটে এবং “Worship Leader” নামের মোবাইল অ্যাপটিতে একাধিক বিভিন্ন ভাষায় খ্রিষ্টীয় গানগুলি পাওয়া যায়, তবে ২০২৫ সাল পর্যন্ত বাংলা গান এখনও উপলব্ধ নয়। আপনি অন্যান্য ওয়েবসাইট দেখতে পারেন যেখানে উপাসনা গানের কথাগুলি আপনার ভাষায় রয়েছে।

এই কোর্সে বহু শাস্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। যে অনুচ্ছেদগুলি ক্লাসে জোরে পড়তে হবে সেগুলি অ্যারো বুলেট পয়েন্ট ► দিয়ে চিহ্নিত করা হয়েছে। শিক্ষার্থীদেরকে পদগুলি দেখতে বলুন এবং পুরো গ্রুপের জন্য এগুলি পাঠ করতে বলুন।

প্রতিটি পাঠের শেষে অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টগুলি পাঠ শেষ হওয়ার পরেই সম্পূর্ণ করা উচিত এবং তা পরবর্তী পাঠ শুরু হওয়ার আগে রিপোর্ট করতে হবে।

প্রতিটি পাঠের জন্য পরীক্ষা আছে, যা শাস্ত্র মুখস্থ করাকে অন্তর্ভুক্ত করে। প্রতিটি ক্লাসের শেষে লিডার এই প্রশ্নগুলি শিক্ষার্থীদের সাথে পর্যালোচনা করতে পারেন। পরবর্তী ক্লাস সেশনটি এই প্রশ্নগুলির উপর একটি পরীক্ষা দিয়ে শুরু করতে হবে। পরীক্ষাগুলি কোর্সের বই, লিখিত নোটস, বাইবেল না দেখে, বা সহপাঠীদের সাথে আলোচনা ছাড়াই নিতে হবে। পরীক্ষার উত্তরের একটি নমুনা Shepherds Global Classroom থেকে ক্লাস লিডারের ডাউনলোড করার জন্য রয়েছে। পরীক্ষার উত্তরপত্রটি Shepherds Global Classroom থেকে ক্লাস লিডারের ডাউনলোড করার জন্য রয়েছে।

নং পাঠে শিক্ষার্থীদেরকে একটি ৩০-দিনের প্রজেক্ট দেওয়া হয়েছে। যখন এই প্রজেক্টটি শেষ হয়ে যাবে, প্রত্যেক শিক্ষার্থীকে একটি এক-পাতার রিপোর্ট জমা দিতে হবে যেখানে তারা প্রজেক্টটি থেকে কী শিখেছে তা সংক্ষেপে লেখা থাকবে। শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট জার্নাল জমা দেবে না।

যদি কোনো শিক্ষার্থী Shepherds Global Classroom থেকে একটি সার্টিফিকেট অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই ক্লাস সেশনগুলিতে উপস্থিত থাকতে হবে এবং অ্যাসাইনমেন্টগুলি সম্পূর্ণ করতে হবে। কোর্সের শেষে সম্পূর্ণ অ্যাসাইমেন্ট রেকর্ড রাখার জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে।

Ready to Start Learning?

Choose a lesson from the sidebar, or jump right in.

Start Lesson 1