ভূমিকা
স্পোর্টস টিমের কোচ বা প্রশিক্ষকেরা বুঝতে পারেন যে প্রতিভাই যথেষ্ট নয়। দলের সদস্যদের অতি অবশ্যই তাদের সেরাটি করার জন্য নিবেদিত হতে হবে। দলকে তাদের সেরাটা দিতে অনুপ্রাণিত করা একজন কোচের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের ভিড় দলকে উল্লাসিত করে, কারণ উৎসাহ খেলোয়াড়দের আরো ভালো করে খেলতে সাহায্য করে। যদি দলের দলের কোন সদস্য কেবল বেতন পাওয়ার জন্য দক্ষতা শিখে তার কাজ করে, তবে তা জয়লাভ করার জন্য যথেষ্ট হবে না।
এই নীতিটি কেবল খেলাধুলার ক্ষেত্রেই নয়, প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিদের অঙ্গীকারের উপর। প্রকৃত অঙ্গীকারের অর্থ হল তারা তাদের ক্ষমতা এবং মনকে প্রতিষ্ঠানটিকে সফল করার জন্য উৎসর্গ করে।
কাজের সাথে যুক্ত প্রতিজ্ঞা বা অঙ্গীকারই হল সংযুক্তি। যে ব্যক্তি সংযুক্ত থাকে সে জড়িত, সংশ্লিষ্ট এবং সমর্পিত থাকে।