ভূমিকা
মিনিস্ট্রি লিডারশিপ বেশিরভাগ ক্ষেত্রেই আন্তঃসাংস্কৃতিক। মন্ডলীর পৃথিবী জুড়ে সুসমাচার প্রচারের কাজ এবং মন্ডলীর আত্মিক ঐক্যের কারণে বিভিন্ন সংস্কৃতির মানুষ একত্রিত হয়।
অন্য সংস্কৃতিতে কাজ করা একজন ব্যক্তিকে তার প্রশিক্ষণ এবং প্রেরণকারী প্রতিষ্ঠানে তার মর্যাদার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে লিডার হিসেবে বিবেচনা করা হয়। অতএব, ক্রস-কালচারাল অর্থাৎ, আন্তঃসাংস্কৃতিক পরিচর্যা কাজে একজন ব্যক্তির নেতৃত্ব অধ্যয়ন করা উচিত।
► আপনি যদি এমন কোনো স্থানীয় মন্ডলী সম্পর্কে জানেন যা একাধিক সংস্কৃতির সমন্বয়ে গঠিত অথবা এমন একটি মন্ডলী যা বিভিন্ন সংস্কৃতির মধ্যে পরিচর্যা কাজ করছে, তাহলে সেটির সম্পর্কে বলুন।