উদ্ধারকারী বিশ্বাসের সংজ্ঞা
► উদ্ধারকারী বিশ্বাসের কী (saving faith)? একজন ব্যক্তির যদি উদ্ধারকারী বিশ্বাস থাকে, তাহলে তিনি কি বিশ্বাস করেন? একজন বিশ্বাসী কি বিশ্বাস করে?
(১) তিনি বিশ্বাস করেন যে, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ (justify) করার জন্য কিছুই করতে পারেন না।
“কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে।” (ইফিষীয় ২:৮-৯)
তিনি উপলব্ধি করেন যে, তিনি কিছুই (কাজ) করতে পারেন না যা তাকে এমনকি আংশিকভাবে পরিত্রাণ পাওয়ার যোগ্য করে তুলবে।
(২) তিনি বিশ্বাস করেন যে, খ্রিষ্টের বলিদানই তার ক্ষমার জন্য যথেষ্ট।
“তিনি আমাদের সব পাপের প্রায়শ্চিত্ত, শুধুমাত্র আমাদের জন্য নয়, কিন্তু সমস্ত জগতের পাপের প্রায়শ্চিত্ত করেছেন।“ (১ যোহন ২:২)
প্রায়শ্চিত্ত বা তুষ্টিসাধনের (propitiation) অর্থ হল সেই বলিদান যা আমাদের ক্ষমাকে সম্ভবপর করে তোলে।
(৩) তিনি বিশ্বাস করেন যে, কেবলমাত্র বিশ্বাসের শর্তে ঈশ্বর তাকে ক্ষমা করেন।
“আমরা যদি আমাদের পাপস্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে শুচিশুদ্ধ করবেন।“ (১ যোহন ১:৯)
যদি তিনি মনে করেন যে অন্যান্য শর্ত রয়েছে, তবে তিনি সম্পূর্ণরূপে অনুগ্রহেরপরিবর্তে কাজের দ্বারা আংশিকভাবে উদ্ধার পাওয়ার আশা করেন।