প্যাসেজের অধ্যয়ন - রোমীয় ৬ষ্ঠ পর্ব
রোমীয়দের প্রতি পত্রের ৬ষ্ঠ পর্বে (১২:১-১৫:৭) রয়েছে মন্ডলী, পরিচর্যা, খ্রিষ্টীয় সম্পর্ক এবং সরকারের সঙ্গে সম্পর্ক সম্বন্ধে অনেক ব্যবহারিক নির্দেশনা।
১২:১-২ পদ ৬ষ্ঠ পর্বটি উপস্থাপন করে, আমাদের বলে যে আমাদের সম্পূর্ণরূপে ঈশ্বরের সেবায় উৎসর্গীকৃত হতে হবে। পূর্ববর্তী অধ্যায়ে পৌলের বক্তব্য থেকে এই বিষয়টি আসে: আমরা ঈশ্বরের কাছে সবকিছুর জন্য ঋণী (১১:৩৫) এবং ঈশ্বরের পথ সকল সম্পূর্ণরূপে সুবিবেচিত (১১:৩৩)।
পৌল এক জীবন্ত বলিদানের দৃষ্টান্ত ব্যবহার করেছেন (১২:১)। একটি বলির মতো যাকে বধ করা হবে, আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করি; কিন্তু মৃত্যুর পরিবর্তে আমরা ঈশ্বরের জন্য বাঁচি। তার অর্থ হল, অঙ্গীকার বজায় রাখতে হবে। দিনের পর দিন আমাদের অবশ্যই আমাদের আনুগত্যের কোন পরিবর্তন করতে অস্বীকার করতে হবে। এক জীবন্ত বলিদানের দৃষ্টান্ত আমাদের নৈবেদ্যর সামগ্রিকতার উপর জোর দেয়। ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমাদের জীবনের কোনো অংশ আমরা নিজেদের জন্য সংরক্ষণ করে রাখতে পারি না। ঈশ্বরের প্রতি পূর্ণ অঙ্গীকারের দাবি থেকে নির্দিষ্ট কিছু ইচ্ছা বা উচ্চাকাঙ্ক্ষাকে আমরা আলাদা করে রাখতে পারি না।
পবিত্র বলি হিসেবে নিজেকে উৎসর্গ করা হল এক আধ্যাত্মিক উপাসনা, নিছক আনুষ্ঠানিক ধর্মের বিপরীত।[1]
১২:২ পদে বর্ণিত রূপান্তর (transformation) ছাড়া সম্পূর্ণরূপে উৎসর্গীকৃত সেবা সম্ভব নয়। আমাদের মনের পুনর্নবীকরণের মাধ্যমে আমাদের অবশ্যই রূপান্তরিত হতে হবে। আমাদের মূল্যবোধ, আচরণ বা মতামত জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। যে ব্যক্তি ঈশ্বরের সিদ্ধ ইচ্ছার দৃষ্টিকোণ থেকে প্রতিটি প্রশ্ন বিবেচনা করেন, তিনি জগতের বিপরীত হবেন। তিনি কোন পাপপূর্ণ ইচ্ছাকে প্রশ্রয় দেন না, তা তিনি স্বাভাবিক বলে মেনে নেন না।
লক্ষ করুন যে, দেহ পবিত্র হতে হবে। পাপ শরীরের এমন এক অপরিহার্য বিষয় নয়, যা ঈশ্বর শুচি করতে পারেন না। শরীর নিজে পাপপূর্ণ নয় এবং ইচ্ছা ছাড়া পাপ করে না, বরং পাপের জন্য ব্যবহৃত হতে পারে।
১২:১-১৫:৭ পদগুলি বর্ণনা করে যে কীভাবে উৎসর্গীকৃত, রূপান্তরিত জীবনযাপন করতে হয়।
► একজন শিক্ষার্থীকে গ্রুপের জন্য রোমীয় ১২ অধ্যায় পড়তে হবে।