অ্যাপোক্যালিপটিক (অন্তিমকালীন বিষয় সংক্রান্ত) শাস্ত্রের ভূমিকা
অ্যাপোক্যালিপটিক শাস্ত্র (apocalyptic scripture) জগতের মন্দতা ও অবিচার সত্ত্বেও বিশ্বাসে স্থির থাকার সমস্যা নিয়ে আলোচনা করে। এটা এমন এক সময় সম্বন্ধে বর্ণনা করে, যখন ঈশ্বর হঠাৎ জগতে হস্তক্ষেপ করবেন, মন্দকে শাস্তি দেবেন এবং তাঁর লোকেদের সাহায্য করবেন।[1]
ঈশ্বরের চূড়ান্ত হস্তক্ষেপের সময় প্রায়ই যে শব্দটি ব্যবহার করা হয়, তা হল প্রভুর দিন। পুরাতন নিয়মের কিছু অংশে প্রভুর দিন সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, যখন পরজাতীয়দের ইস্রায়েলদের প্রতি আচরণের জন্য শাস্তি দেওয়া হবে।[2] অনেক ইহুদি মনে করতে শুরু করেছিল যে, ইহুদি হিসেবে তাদের ঈশ্বরের বিচার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভাববাদীরা তাদের দেখানোর চেষ্টা করেছিলেন যে তারা যদি পাপী হয়, তা হলে তাদেরও বিচার করা হবে (সফনিয় ১:১২, আমোষ ৫:১৮-২৭) এবং তারা কেবল ইহুদি বলেই তাদের রেহাই দেওয়া হবে না।কিন্তু এই ধারণাটি থেকেই গিয়েছিল।
ইহুদিদের পক্ষে এই সত্যটি মেনে নেওয়া কঠিন ছিল যে তাদের পরিত্রাণ পাওয়ার প্রয়োজন ছিল। উদাহরণস্বরূপ, বাপ্তিস্ম ছিল এমন এক অনুষ্ঠান যা তারা পরজাতীয়দের ইহুদি ধর্মে আনতে ব্যবহার করত। তারা ইহুদিদের বাপ্তাইজিত করত না। যোহন বাপ্তাইজক ইহুদিদেরকে বাপ্তাইজিত করেছিলেন আর তার কাজ কিছু ইহুদিকে অসন্তুষ্ট করেছিল, যারা মনে করেছিল যে তাদের বাপ্তিস্ম নেওয়ার বা অনুতপ্ত হওয়ার প্রয়োজন নেই। তারা ভেবেছিল যে তারা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছে কারণ তারা হল অব্রাহামের সন্তান (মথি ৩:৯)।
রোমীয় পুস্তকে পৌল ক্রোধের দিন (২:৫) এবং সেই দিন সম্বন্ধে উল্লেখ করেছিলেন যখন ঈশ্বর বিচার করবেন (২:১৬) এই বিবরণগুলি ১:১৬-১৮ পদে তার বিষয়বস্তু করে - সুসমাচার হল ঈশ্বরের ক্রোধ থেকে পরিত্রাণ। ২:২-৩ পদে তিনি আত্ম-ধার্মিক ইহুদীদের অবাক করে দিয়ে বলেন যে, তাদেরও প্রভুর দিনকে ভয় পাওয়ার কারণ রয়েছে। এমনকি ইহূদীদেরও পরিত্রাণ প্রয়োজন।