পাপ
রোমীয় ৬ অধ্যায়ের বিষয়বস্তু হল পাপের কর্তৃত্ব থেকে উদ্ধার। অনুতাপ এবং বিজয়লাভ বোঝার জন্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, পাপ কী।
► পাপ কী?
বাইবেল সাধারণত পাপপূর্ণ কাজগুলিকে বলে ইচ্ছাকৃত (১ যোহন ৩:৪-৯, যাকোব ৪:১৭)। একজন ব্যক্তি যখন উদ্দেশ্যমূলকভাবে এবং জেনেশুনে ঈশ্বরের অবাধ্য হওয়া বেছে নেয়, তখন তা হয় ইচ্ছাকৃত পাপ।
ঈশ্বরের পরম নিয়মের কিছু অসচেতন বা দুর্ঘটনাজনিত লঙ্ঘন আছে যা ইচ্ছাকৃত পাপের মতো ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে প্রভাবিত করে না। আমরা যখন আলোতে চলি (আমরা যে সত্য জানি, সেই সত্য অনুযায়ী জীবনযাপন করি), আমরা সমস্ত পাপ থেকে শুচিশুদ্ধ হয়েছি (১ যোহন ১:৭) এবং আমাদের এই ভয়ে থাকার দরকার নেই যে অজানা লঙ্ঘনগুলি আমাদেরকে ঈশ্বরকে থেকে বিচ্ছিন্ন করে দেবে।
এই অনুচ্ছেদটি মূলত ইচ্ছাকৃত পাপের কথা বলছে, যা বিশ্বাসকে নাশ করে এবং ঈশ্বরের সাথে একজনের সম্পর্কের ক্ষতি করে।