Type at least 2 characters to search
No results found for ""
Courses
Lessons
navigate open
See all results →

Lesson

Playlist

বাইবেলভিত্তিক সুসমাচার প্রচার এবং শিষ্যত্ব

বাইবেলভিত্তিক সুসমাচার প্রচার এবং শিষ্যত্ব

Search Course

Type at least 3 characters to search

Search through all lessons and sections in this course

Searching...

No results found

No matches for ""

Try different keywords or check your spelling

results found

Lesson 2: রূপান্তরের তত্ত্ব

1 min read

by Stephen Gibson


ভূমিকা

ক্লাস লিডারের জন্য নোট: এই অধ্যায়ে যে শাস্ত্রীয় অংশগুলি আলোচনা করা হয়েছে সেইগুলির পাশাপাশি ফুটনোটে আরো অনেক শাস্ত্রীয় অংশের উল্লেখ করা হয়েছে। ক্লাস সেশন চলাকালীন সবগুলি দেখার এবং পড়ার জন্য যথেষ্ট সময় নাও থাকতে পারে। আপনি পড়ার জন্য কয়েকটিকে নির্বাচন করে নিতে পারেন।

রূপান্তর (মন-পরিবর্তন) শব্দটি সেই পরিবর্তনকে নির্দেশ করে যা একজন ব্যক্তির পরিত্রাণ লাভের সময় ঘটে। সুসমাচার প্রচারের মূল উদ্দেশ্য হল একজন অবিশ্বাসীকে রূপান্তরের অভিজ্ঞতা লাভের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

► একজন শিক্ষার্থী গ্রুপের জন্য ১ থিষলনীকীয় ১ অধ্যায়টি পাঠ করবে। যখন থিষলনীকীয়রা রূপান্তরিত হয়েছিল, তখন যে পরিবর্তনটি ঘটেছিল তার বিবরণ কী?

একজন ব্যক্তির কেন রূপান্তর প্রয়োজন, এবং একজন ব্যক্তি যখন রূপান্তরিত হয় তখন ঠিক কী ঘটে তা বোঝার জন্য, আমাদের অবশ্যই রূপান্তরের আগে একজন পাপীর অবস্থা কেমন থাকে তা বুঝতে হবে।