Type at least 2 characters to search
No results found for ""
Courses
Lessons
navigate open
See all results →

Lesson

Playlist

বাইবেলভিত্তিক সুসমাচার প্রচার এবং শিষ্যত্ব

বাইবেলভিত্তিক সুসমাচার প্রচার এবং শিষ্যত্ব

Search Course

Type at least 3 characters to search

Search through all lessons and sections in this course

Searching...

No results found

No matches for ""

Try different keywords or check your spelling

results found

Lesson 14: শিশুদের মধ্যে পরিচর্যা কাজ

1 min read

by Stephen Gibson


ভূমিকা

[1]

► একজন শিক্ষার্থী গ্রুপের জন্য মথি ১৮:২-৬, ১০-১৪ পড়বে। এই পদগুলিতে আমরা কী কী সতর্কতা দেখতে পাই? ঈশ্বর শিশুদের মধ্যে যা দেখেন তার গুরুত্ব আপনি কীভাবে বর্ণনা করবেন?

মাঝে মাঝে লোকজন বলে যে শিশুরা গুরুত্বপূর্ণ কারণ তারা পরবর্তী প্রজন্ম, মন্ডলীর ভবিষ্যত, আগামীর নেতৃত্ব। সবকিছুই সত্যি, কিন্তু সবার আগে, শিশুরা গুরুত্বপূর্ণ কারণ তারা মানুষ। কখনো কখনো বড়রা ভুলে যায় যে শিশুরা হল সেই মানুষ যাদের মধ্যে অনন্ত আত্মা এবং অজানা সম্ভাবনা রয়েছে।


[1]

“একবার এক পর্যটক একটি গ্রামে থেমেছিলেন। রাস্তার ধারে এক বৃদ্ধকে বসে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করেন, “আমি এই গ্রামের কথা কখনো শুনিনি। কোনো মহান ব্যক্তি কি এই গ্রামে জন্মেছেন?” বৃদ্ধ লোকটি উত্তর দিয়েছিলেন, “না, কেবল শিশুরা জন্মেছে।””