ভূমিকা
জয়ন্ত তার মন্ডলীর শুরুর দিকের কথা বলতে পছন্দ করে। “আমরা পার্কে মিটিং শুরু করেছিলাম, যাদেরকেই দেখতে পেতাম, তাদেরকেই আমন্ত্রণ জানাতাম। ঠান্ডা পড়লে আমরা একটা পুরনো বাসের ভেতর মিলিত হতাম। আমাদের কোনো বাথরুমও ছিল না। পরের দিকে, আমরা কিছুদিনের জন্য একটা শরীরচর্চার জিমে মিলিত হতাম, তারপর একটা পুরনো চার্চ বিল্ডিং ভাড়া নিয়েছিলাম।”
জয়ন্তর মন্ডলী বেশ কয়েক বছর ধরে বেড়ে উঠেছিল। ওই মন্ডলীতে প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্তিরা বিল্ডিংয়ের প্রতি আকর্ষিত ছিল না। তারা একদল মানুষের দ্বারা আকর্ষিত ছিল।
এই পাঠে, আমরা মূলত কীভাবে মন্ডলী গঠন করতে হয় সেই বিষয়ে কথা বলছি, আমরা এখানে কোনো বিল্ডিং নিয়ে কথা বলছি না। অনেক বিখ্যাত মন্ডলীরই কঠিন পরিস্থিতিতে শুরু করার ইতিহাস রয়েছে।
কিছু কিছু মন্ডলী বলে যে তারা লোকেদের আকর্ষিত করতে পারে না কারণ তাদের বিল্ডিংটি যথেষ্ট ভালো নয়। সত্য হল এই যে তাদের এমন কিছুর অভাব রয়েছে যা আসলে একটি বিল্ডিংয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।