ক্লাস লিডারের জন্য নোট
এই অধ্যায়টি অন্যান্য ক্লাস সেশনগুলির মতো করে সেট করা হয়নি। আপনি এটির মাধ্যমে শিক্ষা দিতে পারেন, এবং এখানে আলোচনার জন্য বহু পয়েন্ট রয়েছে। এই পাঠটির জন্য বেশ কয়েকবার সাক্ষাৎ করার প্রয়োজন হতে পারে।
ক্লাসের উচিত তাদের ভবিষ্যৎ কাজ নিয়ে আলোচনা করার জন্য সময় করে নেওয়া। তাদের একসাথে পরিকল্পনা করতে হবে যে তারা কীভাবে সুসমাচার প্রচার এবং শিষ্যত্বের কাজের মাধ্যমে তাদের স্থানীয় মন্ডলীগুলিকে সাহায্য করতে পারে।